Home » গরমে অতিরিক্ত ঘামেন? দুর্গন্ধ এড়াতে মেনে চলুন এই টিপসগুলি

গরমে অতিরিক্ত ঘামেন? দুর্গন্ধ এড়াতে মেনে চলুন এই টিপসগুলি

সময় কলকাতা ডেস্ক: রাজ্য জুড়ে তীব্র গরম! অতিরিক্ত গরমে ঘেমে-নেয়ে একশা বঙ্গবাসী। আর এই ঘাম থেকে বাঁচতে কি করবেন ভেবে পাচ্ছেন না। মেনে চলুন এই টিপসগুলি,

• ঘাম যে কোনও স্তন্যপায়ী প্রাণীদের হতে পারে কিন্তু দুর্গন্ধের কারণ হল ত্বকের উপরিভাগ রোমকূপে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া, যা ঘামে দুর্গন্ধের সৃষ্টি করে। ঘাম হওয়া আটকাতে গেলে প্রথমেই যে দিকে নজর দিতে হবে তা হল খাদ্য তালিকা। খাদ্যতালিকায় যত কম পরিমাণে ফাস্টফুড, মশলাদার খাবার ও তৈলাক্ত খাবার রাখা যায় ততই ভালো।

• বাদ দিতে হবে ক্যাফাইন জাতীয় খাবার। খাদ্যতালিকায় রাখুন ফল ও শাকসবজি যা খাবার হজম করতে সাহায্য করবে। পানীয় খাবার ও বিশেষত একটি নির্দিষ্ট পরিমাণ জল রোজ খান, এতে শরীর সহজে গরম হবে না, ফলে ঘামও হবে না।

• প্রয়োজন ছাড়া রোদে বেরোবেন না। আপনার শরীরকে যত বেশি তাপের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, ততই আপনার ঘাম কম হবে।

• প্রতিদিনের রুটিনে যতই কাজ থাকুক না কেন, চাপ নেবেন না। আপনি যত চাপ নেবেন ততই শরীরে বাড়বে স্ট্রেস হরমোনের ক্ষরণ যা আপনার দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে ঘাম অবশ্যসম্ভাবী।

• প্রতিদিন সকালে ব্যায়াম, চাপের থেকে মুক্তি পাওয়ার এক দারুণ উপায়।  নিয়মিত ব্যায়াম করলে আপনার সব চিন্তা ও চাপ নিজে থেকেই দূর হয়ে যাবে। ফলে আপনার মাথা সারাদিন চিন্তামুক্ত থাকবে। কমবে স্ট্রেস হরমোনের ক্ষরণ,ফলে কমবে অতিরিক্ত ঘামের  সমস্যা।

About Post Author