Home » মাত্র একশো টাকা চেয়েছিল স্ত্রী, তার পরিনতি এই !

মাত্র একশো টাকা চেয়েছিল স্ত্রী, তার পরিনতি এই !

অমলেন্দু মণ্ডল, বীরভূম, সময় কলকাতা ডেস্কঃ মাত্র একশো টাকা চাওয়ার অপরাধে নিজের স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে। অভিযোগ বৃহস্পতিবার সকালে বাড়িতে মেয়ে জামাই এলে। স্বামী প্রভাতের কাছে মাংস কেনার জন্য ১০০ টা টাকা চায় স্ত্রী রাধারানী। সেই টাকা চাওয়ায় নিয়ে স্ত্রীয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে স্বামী প্রভাত কোনাই। আর এই বচসা জেরেই কোদাল দিয়ে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করে প্রভাত।

ইতিমধ্যেই অভিযুক্ত প্রভাত কোনাইকে আটক করেছে নলহাটি থানার পুলিশ। মৃত রাধারানী মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

পারিবারিক সুত্রের খবর অভিযুক্তের পুত্রবধূ জানান বৃহস্পতিবার তার ননদ ও তার স্বামী বাড়িতে এলে শাশুড়ি রাধারানী মাংস কেনবার জন্য ১০০ টাকা চান শ্বশুর প্রভাতের কাছে। স্বামী প্রভাত  কোনাই তখন টাকা না দিয়েই বেড়িয়ে যায়। পরে প্রভাত মদ্যপ অবস্থায় সন্ধ্যায় বাড়ি ফিরে এলে, ফের বচসা শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। পরে সেই রাতেই বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে স্বামী প্রভাত কোনাই তার স্ত্রীকে কোদাল দিয়ে কোপায় বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় রাধারানী কোনাই কে স্থানীয় লোহাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে, সেখানে অবস্থার অবনতি হয় রাধারানীর। এরপরই রামপুরহাট জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় রাধারাণীর । মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য রামপুরহাট হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত স্বামী প্রভাত কোনাইকে নলহাটি থানার পুলিশের হাতে তুলে দেন পরিবারের সদস্যরা। পরিবারের লোকজন চায় উপযুক্ত শাস্তি হোক পরিবারের কর্তা প্রভাত কোনাই-এর।

About Post Author