সময় কলকাতা ডেস্কঃ অনিচ্ছাকৃত খুনের মামলায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে এক বছরের জেলের সাজা শুনিয়েছিল। অবিলম্বে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। নির্দেশকে মান্যতা দিয়ে শুক্রবার পটিয়ালা আদালতে আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। কিন্তু তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শুক্রবার শীর্ষ আদালতের কাছে সিধুর শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে সপ্তাহ খানেক সময় দেওয়ার আবেদন জানান সিধুর আত্মসমর্পণের ব্যাপারে।
সেই মত শুক্রবার কাক ভোরেই সিধুর পটিয়ালার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করে কংগ্রেস নেতা সমর্থকরা। তারপরই দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক প্রস্থ আলোচনাও করে নেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোৎ সিং সিধু। কিন্তু এরই মধ্যে সিধুর কাছে খবর আসে,যে, তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আত্মসমর্পণের জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের আর্জি জানিয়েছেন।
উল্লেখ্য ৩৪ বছর আগে, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাটিয়ালায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিধু। বচসা থেকে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। সেই ঘটনায় মারপিট পর্যন্ত হয়। তাতে ওই ৬৫ বছরের বৃদ্ধ গুরনাম সিং মারা যান। সে সময় পুলিসের তরফে সিধু ও তাঁর বন্ধু রুপিন্দ্র সিং সান্ধুর বিরুদ্ধে মামলা করেছিল। পরে প্রমাণের অভাবে ১৯৯৯ সালে তিনি সেশন কোর্ট থেকে জামিন পান। এরপর মৃতের পরিবার সুবিচারের আশায় সেশন কোর্টের এই রায়ের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করে। ২০০৬ সালে পাটিয়ালা হাইকোর্ট ওই মামলায় সিধুকে ৩ বছরের সাজা দেয়। কিন্তু পরে সেই মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টে ওই রায় খারিজ করে দেয় এবং এক হাজার টাকা জরিমানা করে। কিন্তু সে বছরই আবার সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনা করার আবেদন করে গুরনামের পরিবার। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রিভিউ বেঞ্চ পুনর্বিচারের নির্দেশ দেয়। অবশেষে শীর্ষ আদালতে দোষী সাব্যস্ত হন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোৎ সিং সিধু। এর পরেই তিনি টুইট করে জানান, বিচারবিভাগের নির্দেশ মেনে আত্মসমর্পণ করবেন তিনি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?