Home » খাবার শেষে একটু মিষ্টি মুখ না হলে জমে!

খাবার শেষে একটু মিষ্টি মুখ না হলে জমে!

সময় কলকাতা ডেস্ক: খাবার শেষ পাতে একটু মিষ্টি না হলে জমে!আরৎমিষ্টির মধ্যে রসমালাইয়ের বিকল্প নেই। তাই আর অপেক্ষা না করে এবারে বাড়িতেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের জিভে জল আনা রসমালাই।

উপকরণ

• ১ কাপ গুঁড়ো দুধ
• ৩টি ডিম
• এক-চতুর্থাংশ কাপ বেকিং পাউডার
• ১ কেজি দুধ
• আধ কাপ চিনি
• ছোট এলাচ অল্প
• কাজু বাদাম ও পেস্তাবাদাম প্রয়োজনমতো

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে গুঁড়ো দুধ, ডিম ও বেকিং পাউডার মেশান। মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিন। ৩০ মিনিট এটিকে আলাদা রাখুন। এরপর মিশ্রণগুলো থেকে ছোট মার্বেলের মতো বল তৈরি করুন হাতের তালুতে।

এবার একটি পাত্রে দুধ ফুটান এবং সবুজ এলাচ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ মিশে গেলে মার্বেলের মতো বলগুলো ছেড়ে দিন এবং অল্প আঁচে ৫-৭ মিনিট রাখুন। তারপর কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন রসমালাই।

About Post Author