Home » কীভাবে বানাবেন রুই মাছের কোফতা? দেখে নিন রেসিপি

কীভাবে বানাবেন রুই মাছের কোফতা? দেখে নিন রেসিপি

সময় কলকাতা ডেস্ক: আজ ঘরেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের রুই মাছের কোফতা কারি। রইল মজাদার রেসিপি,

উপকরণ

রুই মাছ
ফ্রেশ ক্রিম
পেয়াজ বেরেস্তা
সেদ্ধ আলু
পেঁয়াজ বাটা
রসুন বাটা
গরম মশলা
বাদাম বাটা
ডিম
কাঁচামরিচ
পরিমাণ মতো লবণ, চিনি,
তেল
সামান্য ঘি

পদ্ধতি:

প্রথমে রুই মাছ লবণ এবং জল দিয়ে সেদ্ধ করে নিন। মাছ সেদ্ধ হয়ে গেলে কাঁটা ছাড়িয়ে নিন। কাঁটা ছাড়ানো মাছে সেদ্ধ আলু, ডিম এবং সামান্য লবণ দিয়ে ভালোভাবে চটকে নিন। এবার পছন্দ মতো আকারে গোল করে মাঝারি আঁচে তেল গরম করে তাতে হালকা বাদামি করে কোফতা ভেজে নিন।

এবার কারি বানাতে প্যানে কোফতা ভাজা তেল থেকে ১ টেবিল চামচ তেল এবং ঘি গরম করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম বাটা, গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর তাতে ফ্রেশ ক্রিম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, চিনি এবং লবণ দিয়ে তাতে কোফতাগুলো দিয়ে ২ মিনিট ঢেকে দমে রাখুন। এবার গরম পোলাও এর সঙ্গে পরিবেশন করুন মজার স্বাদের রুই কোফতা।

About Post Author