সময় কলকাতা ডেস্ক: বৃষ্টির দিনে বিকেলের জলখাবার একটু মুখরোচক নাহলে চলে। আজ বাড়িতে বানিয়ে ফেলুন সাংহাই কাটলেট। আপনাদের জন্য রইল স্পেশাল রেসিপি
উপকরণ
দেড় কাপ সেদ্ধ করে রাখা মাংসের কিমা
২ কাপ স্প্রিং অনিওন কুচি,
৩ কাপ বিনস,
গাজর ও ক্যাপসিকাম কুচি,
২টি বড়ো পেঁয়াজ কুচি,
১ চা চামচ রসুনবাটা,
কাঁচা লংকা কুচি,
২ টি ব্রেড স্লাইস
২টি ডিম,
ব্রেড ক্রাম্বস,
১টি চাউমিনের প্যাকেট,
১/২ কাপ বাদাম তেল,
স্বাদমতো লবণ
পদ্ধতি
প্রথমে চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। সেদ্ধ চাউমিনে সামান্য বাদাম তেল ছড়িয়ে ভালো করে মেখে নিন। এবার কড়াই এ তেল দিয়ে গরম করে একে একে পেঁয়াজ কুচি,রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। তারপর সবজি কুচিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। সবজি সিদ্ধ হয়ে এলে সেদ্ধ চাউমিন, সেদ্ধ কিমা, কাঁচা লংকা কুচি ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিন।

এবার জলে ভিজিয়ে নিংড়ে রাখা ব্রেড স্লাইস পুরের মধ্যে মেখে নিন। এবার মিশ্রণটি থেকে কাটলেট গড়ে নিন। অন্যদিকে ডিম ভেঙে তারমধ্যে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে কাটলেটগুলি ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে হালকা আঁচে ভেজে তুলে নিন। তাহলেই রেডি সাংহাই কাটলেট।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার