সময় কলকাতা ডেস্কঃ স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে সন্ধ্যার জলখাবারে তেলেভাজা নয়, থাকুক চিকেন মেয়ো স্যান্ডউইচ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

উপকরণঃ
সেদ্ধ করা চিকেন-দু কাপ
মাখন তিন-টেবিল চামচ
মেয়োনিজ-আধ কাপ
স্লাইস পাউরুটি-১০ টি
সাদা গোল মরিচ গুঁড়ো-এক চা চামচ
নুন-স্বাদ মতো
চিনি-পরিমাণ মতো
প্রণালীঃ

প্রথমে সেদ্ধ করা চিকেন থেকে হাড়গুলি ছাড়িয়ে নিন। এবার মাংসে মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো, নুন ও চিনি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। আপনি চাইলে এই মিশ্রণটি এক দম অল্প আঁচে হালকা করে ভেজেও নিতে পারেন। এরপর প্রত্যেকটি পাউরুটির স্লাইসে ভাল করে মাখন মাখিয়ে তার উপর চিকেনের মিশ্রণটি দিয়ে দিন। দুটি স্লাইস পাউরুটি একসঙ্গে জোড়া করে চারপাশের ধারগুলি কেটে নিন। এরপর পাউরুটি গুলো কোনাকুনি ত্রিভুজাকৃতি করে কেটে নিন। সন্ধ্যার জলখাবারে সস সহযোগে পরিবেশন করুন চিকেন মেয়ো স্যান্ডউইচ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি