সময় কলকাতা ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসবে ফের রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিবাদ। শনিবার কানের রেড কার্পেটে নগ্ন হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন এক তরুণী। তাঁর চোখে মুখে তীব্র কষ্ট ও যন্ত্রণার স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। বিধ্বস্ত ইউক্রেনের বহু নারী আজ ধর্ষিতা। সেই অভিযোগের তির রুশ সেনাদের বিরুদ্ধে।
এদিন কানের রেড কার্পেটে দাঁড়িয়ে হঠাৎই নিজের পোশাক ছিঁড়ে ফেলেন ওই তরুণী। তাঁর গায়ে আঁকা ছিল ইউক্রেনের পতাকা। আর তার উপর ইংরেজিতে লেখা, ‘আমাদের ধর্ষণ করা বন্ধ কর!’ এমনকি তাঁর শরীর জুড়ে দেখা গিয়েছে রক্তের মতো লাল রঙের ছোপ। এভাবেই কান চলচ্চিত্র উৎসবে নগ্ন প্রতিবাদ দেখায় তরুণী। এরপরই নিরাপত্তারক্ষীরা দ্রুত সেখান থেকে তাঁকে সরিয়ে নিয়ে যান।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে। এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষ মারাও গিয়েছে। অভিযোগ,রুশ সেনাদের ধর্ষণের শিকার হয়েছেন ইউক্রেনের বহু নারী। এমনকি শিশুরাও রেহাই পায়নি বলেই জানা গিয়েছে। ইউক্রেনের ডনবাস সহ একাধিক অঞ্চল ধংস হয়ে গিয়েছে। জেলেনস্কি জানিয়েছেন,ডনবাস এখন নরক। সেখানে একের পর এক বোমা ফেলছে রুশ সেনারা। ধসে পড়েছে ইউক্রেনের অর্থনীতি। এই পরিস্থিতিতে ইউক্রেন-পুনর্গঠন নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছে। ইউক্রেন পুনর্গঠনের জন্য ১৮৪০ কোটি ডলার অর্থসাহায্য ঘোষণা করেছে জি-৭। এই পরিমাণ অর্থ পেলে দেশের হাল অনেকটা ফিরবে বলেই মনে করা হচ্ছে। যদিও আমেরিকা ইউক্রেনকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনের জন্য ৪০০০ কোটি আর্থিক সাহায্য ঘোষণা করেছে আমেরিকা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র