Home » কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত একাধিক জেলা

কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত একাধিক জেলা

সময় কলকাতা ডেস্কঃ শনিবার বিকালে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে তুমুল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা। কালবৈশাখীর কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি এলাকার মানুষজন। কালবৈশাখীর দাপটে অনেক জায়গায় ভেঙে পড়েছে বড় বড় গাছ। ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় জেলা সহ বিভিন্ন এলাকায়।

তিলোত্তমার একাধিক এলাকায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। স্তব্ধ হয়ে যায় মেট্রো চলাচল।  বেশ কিছুক্ষনের জন্য স্তব্ধ হয়ে পড়ে শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। জেলায় জেলায় কোথাও ভেঙেছে বাড়ি, কোথাও গাছের ডাল ভেঙে বন্ধ যান চলাচল, কোথাও বা মৃত্যু। সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে বিভিন্ন শাখার ট্রেন চলাচল। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উত্তরের মালদহের চাঁচলে শিলাবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা।

অন্যদিকে, ঝড়বৃষ্টির দাপটে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গা। এদিকে, ঝড় বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত  বাঁকুড়ার জয়পুরের বিভিন্ন গ্রাম। অন্যদিকে হুগলির শেওড়াফুলি স্টেশনে ওভারহেড তারে বিদ্যুৎয়ের ফুলকি থেকে আগুন ধরে যায়। ব্যাহত হয় তারকেশ্বর এক নম্বর লাইনে ট্রেন চলাচল প্রক্রিয়া। তিলোত্তমা সহ একাধিক জেলায় সতকর্তা জারি  করেছে প্রশাসন।  অন্যদিকে গঙ্গায় মাছ ধরতে গিয়ে  ঝড়ের কবলে পড়ে নিখোঁজ এক মৎসজীবী। নিখোঁজ ওই মৎসজীবীর নাম  দুলাল দাস।  বাড়ি কোন্নগর বাটা এলাকায়।

About Post Author