সময় কলকাতা ডেস্ক : বঙ্গে শনিবারের কালবৈশাখীর ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কেড়ে নিল অন্তত তিনজনের। এদের মধ্যে গাছ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। একজনের মৃত্যু বজ্রাঘাতে।শুধুমাত্র বর্ধমানে প্রাণ হারিয়েছে দুজন।

বর্ধমানের ৫ নম্বর ওয়ার্ডে রাজারবাগান এলাকায় বন্ধ দোকানে ক্যারাম খেলছিল তিন কিশোর। এইসময় দোকানের ওপরে পর পর একাধিক গাছ দোকানের ওপরে ভেঙে পড়ে। ঘটনায় প্রাণ যায় ১৪ বছর বয়সী শেখ আলিশানের।অপর দুই কিশোর কে আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ভাতারে বজ্রাহত হয়ে প্রাণ হারান মানিক সাহা নামে ৬৫ বছরের এক বৃদ্ধ।
ঝড়ের প্রকোপে মৃত্যুর খবর এসেছে হুগলী জেলা থেকেও। কালবৈশাখীর ঝড়ে আম কুড়োতে গিয়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।মৃতের নাম সুনীল নাথ(৩২)।শ্রীরামপুর ঘোড়ামারার পশ্চিমপাড়া মল্লিকপাড়া এলাকার বাসিন্দা যুবক সুনীল ঝড়ের মধ্যে আম কুড়োতে যায়।এসময় একটি নারকেল গাছ ভেঙে পড়ে তার উপর।ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীলের ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানার পুলিশ।।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের