Home » মানুষের সমস‍্যা নিয়ে বর্ধমানে শুরু হল পৌরকথা

মানুষের সমস‍্যা নিয়ে বর্ধমানে শুরু হল পৌরকথা

সময় কলকাতা ডেস্ক: বর্ধমান পৌরসভার এক নয়া উদ্যোগ। সব সময় সাধারণ মানুষের পাশে আছি, এই কথা বোঝানোর জন্য নতুন চিন্তা ভাবনা নিয়েছে বর্ধমান পুরসভা কর্তৃপক্ষ। বর্ধমান শহরের মানুষের সমস্যার কথা শুনতে শুরু হয়েছে বর্ধমান পৌরকথা। এবার থেকে প্রতি শুক্রবার বেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এলাকার সমস্যা এবং পরিষেবা সংক্রান্ত ব্যাপারে সাধারণ মানুষেরা সরাসরি কথা বলতে পারবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে। এই বিষয়ে একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।

বর্ধমান পুরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হওয়ার পরই মানুষকে পুর পরিষেবা দেওয়ার জন্য সদা তৎপর বর্ধমান পুরসভা। বর্ধমানের সাধারন মানুষদের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন জনপ্রতিনিধিরা। কোথাও করা হচ্ছে নিকাশি নালা পরিষ্কার, কোথাও আবার সবুজায়নের লক্ষ্যে বসানো হচ্ছে বিভিন্ন রকমের গাছ। মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই জোরকদমে চলছে অমৃত প্রকল্পের কাজ। মানুষকে পরিষেবা দিতে সচেষ্ট বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

বর্ধমান শহরের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিধায়ক খোকন দাস পুরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন তিনি। সাধারণের সমস্যাগুলি জেনে পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে তা পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ।

About Post Author