সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের “বেলাশুরু”। ছবির মুক্তির প্রথম দিনেই দর্শকদের নজর কেড়েছে এই ছবি। তাঁরা আমাদের মধ্যে না থাকলেও অভিনয়ের মধ্য দিয়েই জীবন্ত হয়ে উঠেছেন দর্শকদের কাছে। মুক্তির প্রথম দিনেই এই ছবি বক্স অফিসে ৩৫ লক্ষ টাকার ব্যবসা করেছে।

টলিউড ছবির বাণিজ্যিক বিশ্লেষক পঙ্কজ লাডিয়া একটি টুইট করে জানিয়েছেন, প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশে পৌঁছেছে। একই কথা বলেছেন ডিস্ট্রিবিউটর নবীন চোখানি, বাবলু দামানি-রাও। সৌমিত্র-স্বাতীলেখাই এই ছবির ইউএসপি বলেই জানিয়েছেন তাঁরা। এমনকি তাঁদের শেষবারের জন্য স্ক্রীন শেয়ার করার মুহুর্তগুলি দেখার জন্য একে একে এই ছবি দেখতে আসছেন প্রবীণ থেকে নবীন প্রজন্ম। করোনার অতিমারির রেশ কিছুটা কাটিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কিশমিশ’, ‘টনিক’-সহ বহু বাংলা ছবিকে ইতিমধ্যেই টপকে গিয়েছে ‘বেলাশুরু’।

“বেলাশেষে”-র পর “বেলাশুরু” নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। এই ছবিতে সৌমিত্র-স্বাতীলেখাকে কেন্দ্র করে দর্শকদের মনে একটা আবেগ কাজ করেছে বরাবর। সেই আবেগ আজকের নয় এর আগে সত্যজিতের “ঘরে বাইরে” ছবি দিয়ে তাদের জুটি শুরু হয়। বর্তমানে দর্শকদের মনের মণিকোঠায় রয়েছে সেই সব ছবি। কার্যত সেই আবেগের প্রতিফলনই পড়েছে বক্সঅফিসে। ‘বেলাশুরু’ ছবির মূল দুই চরিত্রই আজ প্রয়াত। কিন্তু এই ছবির মাধ্যমে শেষবারের জন্য সিলভার স্ক্রিনে ফিরলেন তাঁরা। ভারতীয় ছবির ইতিহাসে এই প্রথম এ ধরণের ঘটনা ঘটেছে। আর এই বিষয়টিকেই নিজেদের বিজ্ঞাপনে এবার ব্যবহার তুলল একটি বহুজাতিক সংস্থা।
সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেমার একটি দৃশ্যে স্বাতীলেখা সেনগুপ্তের চুল আঁচড়ে দিচ্ছেন, সেই রোম্যান্টিক মুহুর্তটিই ফুটে উঠেছে ওই বিজ্ঞাপনে। আর তাঁদের পাশে বসে রয়েছে সেই বিজ্ঞাপনে ব্যবহৃত অ্যানিমেটেড গার্ল। বিজ্ঞাপনের ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘দিজ বেলা উইল নেভার এন্ড।’ ইতিমধ্যেই সেই বহুজাতিক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার ছিল শিবপ্রসাদের জন্মদিন। দর্শকদের থেকে এমন উপহার পেয়ে কার্যত উল্লাসিত শিবপ্রসাদ।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র