সময় কলকাতা ডেস্কঃমা শব্দের ব্যাপ্তি অনেকখানি। মাকে ছেড়ে এক মুহূর্তও থাকা যায়না। আর তাই নিখোঁজ মা কে খুঁজে পেতে মাটিয়ার জ্যোৎস্না ঘুরে বেড়াচ্ছেন বসিরহাটের বিভিন্ন জায়গায়। আত্মীয়দের দরজায় দরজায়। জ্যোৎস্নার মা নদীয়ার হরিণঘাটা থানার সুবর্ণআঁটি গ্রামের বাসিন্দা বছর ৮৮ র গীতা বাইন। গীতা বাইনের স্বামী মারা গেছেন অনেকদিন আগেই। স্বামীর মৃত্যুর পর থেকেই বৃদ্ধা গীতা বাইন কে ঠিকমতো দেখাশোনাও করতনা খেতেও দিতনা ছেলেরা। প্রতিনিয়ত মানসিক অত্যাচার চালাত মা্যের প্রতি।আর সেই অসহ্য অমানুষিক অত্যাচার সহ্য করতে না পেরে তিনি চলে আসেন বসিরহাটের মাটিয়া থানার বিবেকনগরে মেয়ে জ্যোৎস্না মন্ডলের বাড়ি। মেয়ের বাড়ি আশ্রয় নিয়ে খুব ভালো ও আরামেই দিন কাটছিলো গীতা বাইনের।কয়েক বছর আগে মেয়ের বাড়ি থেকেও নিখোঁজ হয়ে যান তিনি। তারপরে থেকে অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে মেয়ে।

ইতিমধ্যেই মেয়ে জ্যোৎস্না তার মায়ের সন্ধানে হরিণঘাটা থানায় তাঁর মায়ের ছবি দিয়ে মিসিং ডায়েরি করেছে। একই সঙ্গে জ্যোৎস্না বসিরহাটের উচ্চপদস্থ পুলিশ অধিকারিকদেরও জানিয়েছেন।কিন্তূ তারপরেও শত চেষ্টা করেও মাকে খুঁজে পান নি। তাই মেয়ে জ্যোৎস্না মণ্ডল কখনও বাজারে কখনও বা কারও বাড়িতে আবার কখনোও বসিরহাটের বিভিন্ন সরকারি দপ্তরে মায়ের সন্ধান চালাচ্ছেন। তিনি বলেন, “তিন বছর আগে হটাৎ করেই নিখোঁজ হয়ে যান মা গীতা বাইন।মা চোখে ভাল দেখতেও পাননা।আমি আমার মাকে যেমন করেই হোক খুজে বার করতে চাই।আমার মায়ের জীবনে শেষ ভরসা আমিই ছিলাম।তাই আমার মা কোথায় আছেন?কি খাচ্ছেন তা জানতে তাঁর খোঁজে সন্ধান চালিয়ে যাব।
প্রসঙ্গত মায়ের প্রতি মেয়ের এই ভালোবাসা প্রমাণ করলো সমাজের দূর্গা, সরস্বতী, ও লক্ষীদের কথা। প্রমাণিত শুধুমাত্র ছেলেরাই যে পরিবারের পাশে দাঁড়ায় তা নয়। বর্তমানে মেয়েরাও পরিবারের পাশে দাঁড়ায়। তারাও যে পরিবারের প্রতি দায়বদ্ধ সেই প্রমাণ দিলো জ্যোৎস্নার এই মায়ের প্রতি ভালোবাসা। মাকে আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা তা সময়ই বলবে। কিন্তূ মায়ের সন্ধানে কোনো ত্রুটি রাখছেন না মেয়ে জ্যোৎস্না। মাকে খুঁজতে যোগাযোগ নম্বরও দিয়েছেন তিনি। নম্বরটি হল, ৯৭৭৫৭৩৯৫২৭ এবং ৯৬৪৭৪০৪৫২৩। জ্যোৎস্নার আবেদন তার মাকে যদি কেউ খুঁজে পান বা কেউ যদি তার মায়ের সন্ধান দিতে পারেন তবে যেন এই নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করেন।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ