Home » স্বাস্থ্য সাথী প্রকল্পের সহায়তায়, নিখরচায় জটিল অস্ত্রোপচার

স্বাস্থ্য সাথী প্রকল্পের সহায়তায়, নিখরচায় জটিল অস্ত্রোপচার

সময় কলকাতা ডেস্কঃ রিক্সা চালিয়ে সামান্য আয় স্বামীর। দিন আনা দিন খাওয়া পরিবারের দিকে তাকিয়ে নিজের চিকিৎসা করা এক প্রকার বিলাসিতার সামিল ভেবেছিলেন হাওড়ার শিবপুরের বাসিন্দা বছর বাহান্নর  রাজিয়া খাতুন। চিকিৎসকরা জানান রাজিয়া খাতুনের পেটে মস্ত বড় একটি টিউমার আছে । খুব শিঘ্রই তা অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু পরিবারের অভাব অনটনের কথা ভেবে জটিল অস্ত্রোপচার থেকে পিছিয়ে আসেন ওই রোগী। কিন্তু শেষমেশ ত্রাতা হয়ে দাঁড়ালো মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড। আর সেই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেখিয়ে রাজিয়ার জটিল অস্ত্রপ্রচার সফল হল হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রীর এই সাধের প্ৰকল্পের জন্য রাজিয়াকে ফিরে পেয়ে খুশি পরিবারের পরিজনেরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পেটের মধ্যে টিউমার, ডাক্তারি পরিভাষায় যার নাম দেওয়া হয়েছিল রেট্রোপেরিটনিয়াল সার্কমা। এক ধরনের জটিল ক্যান্সার রোগ। দীর্ঘ সময় ধরে টিউমারটি বাড়তে বাড়তে একসময় তা একটি আস্ত ফুটবলের আকার নেয়। যার ফলে চলাফেরা করতে অসুবিধা বোধ করতেন রাজিয়া  খাতুন। পাশাপাশি বমি, ক্ষুধা মন্দা সহ একাধিক উপসর্গ দেখা দেয় তার শরীরে।

শেষমেশ স্বাস্থ্যসাথী প্ৰকল্পের কার্ড দেখানোর পর শিবপুরের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি নেয় রাজিয়াকে । প্রায় সাড়ে চার ঘন্টার অস্ত্রোপচারের পর সাড়ে সাত কেজির বেশি ওজনের আস্ত টিউমারটিকে ওই মহিলার পেট থেকে বের করে আনেন চিকিৎসকরা।

About Post Author