Home » অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর

অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর

সময় কলকাতা ডেস্কঃফের অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইতিমধ্যেই অফলাইনের বদলে অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলনে সামিল হয়েছে রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন সেই একই দাবিতে বিক্ষোভে সামিল হতে দেখা গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের । এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুটি মেন গেটে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হন বিভিন্ন কলেজের পড়ুয়ারা।

উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় , রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতন অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা আগেই ঘোষণা করে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু অফলাইনে পরীক্ষার তীব্র বিরোধিতা করে কলকাতা বিশ্ববিদ্যলয়ের পড়ুয়ারা। বিক্ষোভে সামিল পড়ুয়াদের মূলত দাবি ৬ মাসের কোর্সে মাত্র দেড় মাস ক্লাস হয়েছে যার ফলে পুরো সিলেবাস শেষ হয়নি পরীক্ষার্থীদের । এই অবস্থায় পরীক্ষা দিতে বসলে পরীক্ষার ফলাফল সন্তোষজনক হবে না। ফলে অফলাইন নয় অনলাইনের পরীক্ষার দাবিতে সোচ্চার হয়েছেন পড়ুয়ারা।

এদিন বেলা বাড়তেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাজুড়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা। অফলাইন নয় অনলাইন পরীক্ষার দাবিতে রীতিমতো বিশ্ববিদ্যালয়ের গেট আটকে রাস্তায় বসে পরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা।

 

About Post Author