Home » স্কলারশিপের টাকা না পাওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

স্কলারশিপের টাকা না পাওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

সময় কলকাতা ডেস্কঃস্কলারশিপের টাকা না পাওয়ার প্রতিবাদে  জাতীয় সড়ক অবরোধ করলো আদিবাসী ছাত্র ছাত্রীরা। সকাল ১১টার থেকে চলা এই অবরোধ জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয় এলাকায় l এদিন পুরুলিয়া রাঁচি সড়কে পড়ুয়ারা জমায়েত হয়ে পথ অবরোধ করে রাস্তায় বসে পড়ে।

ফলে জনবহুল এই জাতীয় সড়কে আটকে পরে বেশ কিছু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ী। খবর পেয়ে ঘটনা স্থলে যায় টামনা থানার পুলিশ। আন্দোলনরত ছাত্র ছাত্রীদের দাবি ২০২০-২১,২১-২২ সালের এসটি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে না। জেলার তপসিলি ও আদিবাসী দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই বিষয় মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানিয়ে কোনো ফল হয়নি। বাধ্য হয়েই পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর সফরের আগে আজ জাতীয় সড়ক অবরোধ করেন।

তাদের হুশিয়ারি যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। যদিও পুলিশ প্রশাসনের তরফে সমস্যা সমাধান এর আশ্বাসের পরে অবরোধ তুলে নেয় আন্দোলনরত পড়ুয়ারা।

About Post Author