Home » বাড়িতে বসে খান সৌদি আরবের এই খাবার

বাড়িতে বসে খান সৌদি আরবের এই খাবার

সময় কলকাতা ডেস্ক: সৌদিতে এই খাবার ‘মাকবুস’ নামে পরিচিত। মূলত পুরো রান্নায় বিভিন্ন মশলা সহযোগে চিকেন গ্রিল করা হয়। আর পরিবেশন করা হয় ভাতের সঙ্গে। এটি তৈরি করাও খুব সহজ। শিখে নিন সৌদি আরবের মশলাদার খাবার চিকেন কাবসা রান্নার রেসিপি

উপকরণ:

মুরগির মাংস

বাসমতী চাল

পেঁয়াজ কুচি

টমেটো

তেজপাতা, এলাচ, লবঙ্গ,

লেবুর রস,

আদা বাটা

রসুন বাটা

গোলমরিচ গুঁড়ো

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

লবঙ্গ,দারুচিনি, এলাচ, জায়ফল গুঁড়ো

গ্রেট করা গাজর,

মাখন

তেল

বাদাম কুচি

কাজু বাদাম

কিসমিস

লবণ স্বাদ মতো

পদ্ধতি:

প্রথমে সব মশলা একটি পাত্রে নিয়ে তাতে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিক্সিতে সব মশলা গুঁড়ো একবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। বড় কড়াইতে প্রথমে মাখন গলিয়ে নিন। তারপর এর মধ্যে দিন পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজে হালকা বাদামি রং ধরলে বুঝবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিন মাংসের টুকরোগুলো। তারপর হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন।

এবার একটি আলাদা পাত্রে টমেটো পিউরি, গ্রেড করা গাজর, লবঙ্গ, জিরে, ধনে, গোলমরিচ এবং ঐ মশলার মিশ্রণ দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব উপাদান মিশিয়ে নাড়তে থাকুন। তারপর ঢাকা দিয়ে দিন। ভাপেই মাংস সিদ্ধ হয়ে রান্না হবে। অন্তত ২০ থেকে ২৫ মিনিট কড়াই ঢাকা দিয়ে রাখুন।

বাসমতি চালের ভাত তৈরি করে রাখুন আগেই। মাংস রান্না গেলে একটি প্লেটে প্রথমে সামান্য ভাত দিন। এর উপরে ভাজা বাদাম আর কিসমিস ছড়িয়ে হয় পরিবেশন করুন চিকেন কাবসা।

About Post Author