সময় কলকাতা ডেস্ক: তেল ব্যবহার না করে আজই রান্না করুন জিভে জল আনা এই দই চিকেন । তেল ছাড়া দই চিকেন বানাতে কী কী লাগবে, কীভাবে তৈরি করবেন, দেখে নিন,
উপকরণ
চিকেন
জল ঝরানো দই
আদা-রসুনের পেস্ট
গরম মশলা
চিলি ফ্লেকস
পেঁয়াজ
কালো গোলমরিচ
আমন্ড
কাজুবাদাম পেস্ট
নুন
কসুরি মেথি
পদ্ধতি:
প্রথমে একটি পাত্রের মধ্যে মাংসের টুকরোগুলো নিন। তাতে আদা ও রসুনের পেস্ট, নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেকস, গরম মশলা গুঁড়ো, দই দিন। এবার পুরো মিশ্রণটি মাংসের সঙ্গে মেখে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এবার একটি কড়াইয়ে তেল না দিয়ে পেঁয়াজের টুকরোগুলো দিন। অল্প নাড়াচাড়া করার পর ম্যারিনেট করা মাংসটি ঢেলে দিন। মাঝারি আঁচে রেখে মাংসটি কষিয়ে নিন। ভাল করে মিশে গেলে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিন।কিছুক্ষন পর একটি ব্লেন্ডারে খোসা ছাড়ানো আমন্ড ও কাজুবাদাম অল্প জলে মিহি করে ব্লেন্ড করুন। এই পেস্টটি এবার মাংসের মধ্যে দিয়ে ভাল করে নেড়ে নিন। পারলে অল্প জল দিতে পারেন। এবার মাংসটি আরও ভাল করে কষিয়ে রান্না করুন। স্বাদমত নুন, অল্প চিলি ফ্লেকস, কসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দিন। অল্প আঁচে চিকেনটি রান্না করুন। মাংস প্রায় সেদ্ধ হলে কাঁচা লঙ্কা চিরে ঢাকনা দিয়ে দিন। কিছুক্ষণ পর নামিয়ে নিন। আপনিও ট্রাই করে দেখতে পারেন তেল ছাড়া এই দই চিকেনের অসাধারণ স্বাদের রেসিপিটি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার