Home » অবশেষে দেখা মিলতে চলেছে কি স্বস্তির বৃষ্টির ?

অবশেষে দেখা মিলতে চলেছে কি স্বস্তির বৃষ্টির ?

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা মিলতে চলেছে বৃষ্টির। স্বস্তিতে ক’দিন কাটতে না কাটতেই এবার ঘূর্ণিঝড় আসতে চলেছে এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও নেপাল থেকে ঝাড়খন্ড পর্যন্ত আরেকটি নিম্নচাপ অক্ষরেখা । এর ফলে আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রা আরও বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে প্রবল দাবদাহে নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে।

আজ শনিবার এবং আগামীকাল রবিবার দুই দিনেই কলকাতায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। তবে আজ শনিবার থেকে আগামী ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এই ঝড় বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায় । কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির জন্য আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আগামীকাল রবিবার বিকেলের দিকে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্য সব জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author