Home » সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী যুবক

সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী যুবক

সময় কলকাতা ডেস্ক: রাজ্যে একের পর এক সামনে এসেছে আত্মহত্যার ঘটনা। গত কয়েকদিনে পরপর তিনটি অভিনেত্রীর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। সম্পর্কের টানাপোড়েন নাকি পেশাগত কারণ যদিও তা স্পষ্ট হয়নি। এরই মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সজল কুমার বিশ্বাস( ১৮)। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সুটিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে মুম্বাইয়ে কর্মরত ছিলেন সজল। সেখান থেকেই পরিবারের সদস্যদের কাছে আসে মৃত্যুর খবর । শনিবার মুম্বই থেকে সজলের মৃতদেহ এসে পৌঁছায় সুটিয়ার বাড়িতে। ঘটনায় শোকের ছায়া সজলের পরিবারে।

জানা গিয়েছে, প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল প্রেমিকা। আর সেই অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন প্রেমিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল সজলের৷ তাদের বাড়িতে আসা যাওয়াও করত মেয়েটি। হঠাৎ মেয়েটি সজলকে জানায়, সে আর এই সম্পর্ক রাখতে পারবে না। তার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে। বিষয়টি মেনে নিতে পারেনি সজল। বারবার মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে ওই যুবক। মেয়েটি কোন কথা না শুনে সজলের ফোন নম্বর ব্লক করে দেয়। যদিও মেয়েটির সঙ্গে সজলের শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে দাবি করেছে মেয়েটির পরিবার।

শুক্রবার ভোররাতে পরিবারের সদস্যদের কাছে খবর আসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সজল। পরিবারের বড় ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

About Post Author