সময় কলকাতা ডেস্কঃ অতি সম্প্রতি জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবিতে সরব হতে দেখা গিয়েছিল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে। তবে এখানেই শেষ নয় এর আগেও বহুবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্যর দাবি জানিয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। কারণ হিসাবে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা ও ঔদাসিন্যকে কাঠ গোড়ায় তুলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। কিন্তু বিজেপির এই রাজ্য বিভাজনের বিরোধিতা করে অন্য সুর শোনা গেল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর গলায়। বিভাজন নয় ঐক্যের বাতাবরণ তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
রবিবার ছিল ইউসিআরসি-র (UCRC) ষষ্ঠ কোচবিহার জেলা সম্মেলন। এদিন কোচবিহারের বুকে সেই সম্মেলনের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয় কোচবিহারের বুকে। উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের যে বঞ্চনা হয়েছে তা এক প্রকার মেনে নেন সুজন । তবে বঞ্চনা মানেই যে বিভাজন এমনটা ঠিক নয় বলে জানান তিনি।পাশাপাশি তিনি আরো বলেন উত্তরবঙ্গ হল রাজ্যের সম্পদশালী এলাকা। সেখানে বিভাজন নয়, মানুষের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বলে জানান সুজন চক্রবর্তী। এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন যারা বিভাজনের কথা বলছে তারা আসলে রাজনীতি করতে চাইছে।

পাশাপাশি এদিন সম্মেলনে সুজন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়, দীপক ভট্টাচার্য ও মহানন্দ সাহার মতো প্রমুখ নেতৃত্ব । কমিটির সম্পাদক নির্বাচিত হন মহানন্দ সাহা। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিলীপ বিশ্বাস। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ প্রতিনিধি এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন ।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির