সময় কলকাতা ডেস্কঃ রাজ্যসভার নির্বাচন আসন্ন। আগামী জুন মাসেই হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। রাজ্যসভার নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক শিবির নেমে পড়েছে কোমর বেঁধে। বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের অন্দরমহলে প্রার্থী তালিকা নিয়ে চলছিল কাটাছেঁড়া। আজাদী গৌরব যাত্রা নিয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে কংগ্রেস, তারই মাঝে এদিন প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস ।যে তালিকায় ১০জন নেতার নাম রয়েছে। তালিকায় দেখা গিয়েছে জি ২৩ ভুক্ত দুই নেতা মুকুল ওয়াসনিক ও বিবেক তানখাতের নাম রাখা হলেও নাম নেই কংগ্রেসের বর্ষিয়ান নেতা গুলাম নবী আজাদ ও আনন্দ শর্মার।
বিগত বেশ কিছুদিন ধরেই কংগ্রেস শিবিরে জোর চর্চা চলছিল বিক্ষুব্ধ নেতাদের রাজ্যসভার প্রার্থী তালিকায় রাখা হবে কিনা? ইউপিএ শিবিরের রাজ্যসভায় অনেকগুলি আসন পাবেন। ৫৭ টি আসনের মধ্যে প্রায় ১১ টি আসন ১৫ টি রাজ্যের কংগ্রেস নেতাদের দখলে রয়েছে। সে ক্ষেত্রে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ কংগ্রেসের থেকে ১৩ টি আসনে প্রার্থী দেওয়া হবে বলেই ধারণা ছিল রাজনৈতিক মহলের। সে ক্ষেত্রে কংগ্রেস পার্টি রাজ্যসভার আসনে ৮ টিপ্রার্থী দেবে ,দ্রাবিড় মুনেত্র কাজগম অর্থাৎ ডিএমকে তিনটি আসন পেতে পারে এবং শিবসেনা ও জাতীয়তাবাদী কংগ্রেস একটি করে আসন পেতে পারে বলে ধারণা করেছিল রাজনৈতিক মহল। কংগ্রেসের মধ্যে যে প্রার্থীদের নাম নিয়ে জোর চর্চা চলছিল তাদের মধ্যে ছিলেন জয়রাম রমেশ ,গুলাম নবি আজাদ, পি চিদাম্বরম, রাজীব শুক্লা, অজয় মাকেন ,রণদীপ সূর্যেওয়ালা, সেলজা কুমারি প্রবীণ চক্রবর্তী ,মুকুল ওয়াসনিক,আনন্দ শর্মা, কুলদীপ ,তারিক আনোয়ার সহ প্রমুখ আরো বিশিষ্ট কংগ্রেস নেতার নাম।
একদিকে যখন কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তখন বড়োসড়ো চমক দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাব থেকে দুইজন প্রার্থী নাম প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল ,যে দুজনই হলেন অরাজনৈতিক ব্যক্তিত্ব। দুই প্রার্থী পদ্মশ্রী সম্মানে ভূষিত। পদ্মশ্রী শ্রীসন্থ বলবির সিং সিচাওয়ালা এবং পদ্মশ্রী’ বিক্রম সিং সাহানি। আম আদমি পার্টির ৮টি আসন রয়েছে রাজ্যসভায়। পাঞ্জাবে নতুন সরকার গড়ার কারণেই রাজ্যসভার আসনের প্রার্থী দিতে পারছে আম আদমি পার্টি। সে ক্ষেত্রে এমন দুই জন ব্যক্তিকে তারা প্রার্থী করেছেন যারা দুজনেই পদ্মশ্রী। এক্ষেত্রে বাজিমাত করবেন অরবিন্দ কেজরিওয়াল, সে কথা বলার অপেক্ষা রাখে না। বলবির সিং সিচাওয়ালা যিনি নদী দূষণের বিরুদ্ধে একাধিক আন্দোলন সংগঠিত করেছেন। যাঁকে সবাই ইকো -বাবা নামেই ডাকে। পাঞ্জাবি সমাজসেবী নামে খ্যাত আম আদমি পার্টির আরেক প্রার্থী বিক্রম সিং সাহানি। মূলত শিক্ষাক্ষেত্রে তার বহু অবদান রয়েছে। যাকে মরিসাস সরকার আন্তর্জাতিক শান্তি সম্মানে সম্মানিত করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ৫০০ আফগান হিন্দু ও শিখ শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়ে অনাথ আশ্রম চালিয়ে যাচ্ছেন। ফলে একদিকে যখন কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলো, তখন অন্যদিকে এই দুই ব্যক্তিকে প্রার্থী করে বড়োসড়ো চমক দিলেন আরবিন্দ কেজরিওয়াল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?