Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৭৪- ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি আজকের দিনে বিলুপ্ত হয়।
১৯৮০-সিএনএন স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হয় এদিন।
২০০৯-আজকের দিনে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, ২২৮জন যাত্রী এবং কর্মচারীরা সকলেই নিহত হন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪২ -বাঙালি লেখক, সংগীতস্রষ্টা ও ভাষাবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৪ – ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায় এদিন জন্মান।
১৯৩৫ – বাঙালি দার্শনিক অধ্যাপক বিমলকৃষ্ণ মতিলাল-এর জন্মদিন আজ।
১৯৮৫ – ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার দিনেশ কার্তিক এদিন জন্মান।
১৯৯১ – ভারতীয় আন্তর্জাতিক প্রমিলা ক্রিকেটার রাজেশ্বরী গায়কোয়াড়-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬২ -প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ রমেশচন্দ্র সেন আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৬ – ভারতের ৬ষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি-প্রয়াণ দিবস আজ।
২০২০ -বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খান এদিন প্রয়াত হন।

About Post Author