সময় কলকাতা ডেস্কঃ মাঝে কেটে গিয়েছে ১৩ বছর। ২০০৯ সালে ‘প্রেম আমার’, জুটি হিসাবে এটাই শেষ সিনেমা ছিল সোহম-পায়েলের। খুব শীঘ্রই ফের বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। রাজা চন্দের আগামী ছবি ‘হার মানা হার’ -এ জুটি হিসাবে দেখা যাবে তাঁদের।

রাজা চন্দের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আয়ুষি তালুকদার। এছাড়া এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, শিশুশিল্পী সিলভিয়া দে। এই সিনেমায় সিঙ্গল বাবার চরিত্রে অভিনয় করবেন সোহম। সোহমের মেয়ের চরিত্রে অভিনয় করবেন সিলভিয়া। ছবির শুটিংও ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কয়েকদিন ধরেই সিনেমার সেট থেকে টুকরো টুকরো ভিডিও শেয়ার করছেন সোহম চক্রবর্তী। খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিনেমা।

‘হার মানা হার’ সিনেমায় সোহমের চরিত্রের নাম বিক্রম। সোহম পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে সম্পর্কের বাঁধন আলগা হয়ে যায়। তারপর মেয়ের সম্পূর্ণ দায়িত্ব একা হাতেই সামলায় বিক্রম। পরিবারের চাপে ফের বিয়েতে রাজি হয়ে যায় সে। এরপর একজনের সঙ্গে বিয়েও ঠিক হয় তার। কিন্তু, এরই মাঝে তার জীবনে আসে বুলবুলি। এভাবেই পরিবার, সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়ে যাবে ছবির গল্প।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত