Home » ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্বাভাবিক মৃত্যুই হয়েছে  গায়ক কেকে-র

ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্বাভাবিক মৃত্যুই হয়েছে  গায়ক কেকে-র

সময় কলকাতা ডেস্কঃ স্বাভাবিক মৃত্যুই হয়েছে  গায়ক কেকে-র। কোন অস্বাভাবিকতা ছিলনা বলে জানা গিয়েছে প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে। এস এস কেএম (SSKM)-এ প্রয়াত গায়কের দেহের ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে এমনই জানালেন চিকিৎসকরা। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট ৭২ ঘণ্টা পর পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে সিড়ি দিয়ে ওঠার সময় পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে সেখানে তাকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  বুধবার সকালেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়  নিউ মার্কেট থানায়। সেই পরিপ্রেক্ষিতে  মামলা রুজু হওয়ার পরই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার শিল্পী কেকে-র মরদেহের ময়নাতদন্ত চলাকালীন ওই হোটেলে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার এবং জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা। তাদের সঙ্গে ছিলেন নিউ মার্কেট থানার অফিসাররা এবং গোয়েন্দা পুলিশের একটি দল ও ফরেন্সিক দলের আধিকারিকরা।

পুলিশ সূত্রের খবর, পুলিশ অফিসার ও ফরেন্সিক অফিসাররা হোটেলে কেকে-র ঘর থেকে তাঁর ব্যবহৃত কিছু জিনিষ সংগ্রহ করেন। ময়নাতদন্তের  চূড়ান্ত রিপোর্ট, কেকে-র দেহের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও রিপোর্ট একসঙ্গে জুড়ে দেওয়া হবে পুলিশের হাতে। প্রসঙ্গত, কেকে-র দেহে ক্ষতচিহ্ন থাকায় তাঁর মরদেহের ময়নাতদন্তও করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দায়ের করা হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা।

About Post Author