সময় কলকাতা ডেস্কঃ বলিউডে এমন বেশ কয়েকটি জনপ্রিয় দম্পতি রয়েছেন যারা নিজেদের স্ত্রী চেয়ে বয়সে ছোট।তাঁরা প্রমাণ করেছেন যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র। ভালোবেসে দুটো মানুষ একে অপরকে ভালবাসলে বয়স কোনও বাঁধা সৃষ্টি করতে পারে না। আসুন চিনে নেওয়া যাক বলিউডের এমন ৩ অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্কের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায়নি বয়সের পার্থক্য। প্রিয়াঙ্কার থেকে প্রায় ১১ বছরের ছোট নিকের সঙ্গে সুখের সংসার করছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি মা হয়েছেন তিনি।
মালাইকা অরোরা ও অর্জুন কাপুর

অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মালাইকা আরোরা বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। মালাইকা অর্জুনের থেকে প্রায় ১৫ বছরের বড়ো। তাঁদের সম্পর্ক নিয়ে অনেক ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু তা সত্ত্বেও তাঁদের সম্পর্কে বিন্দুমাত্র চির ধরেনি।
অভিষেক ও ঐশ্বর্য্য

বলিউডের অতি জনপ্রিয় তারকা জুটি হলেন অভিষেক ও ঐশ্বর্য্য। তবে জানেন কি ঐশ্বরিয়া রাই বচ্চন অভিষেক বচ্চনের থেকে দু বছরের বড়। বিয়ের আগে তাঁরা দু বছর প্রেম করেছেন। তাঁদের একটি মেয়েও রয়েছে, নাম আরাধ্যা।
সুস্মিতা সেন এবং রহমান সাওয়াল

বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা সেন। সুস্মিতার থেকে মডেল রহমান সওয়াল ১৫ বছরের ছোট। সুস্মিতা সেনের দুই মেয়েও রয়েছে। তাঁদের একজনের নাম রিনি ও অন্যজনের নাম আলিসা। অভিনেত্রীর থেকে তাঁর পার্টনার বয়সে ছোট হওয়া প্রসঙ্গে বলেন যে, তিনি রোমান্টিক মানুষদের বিশ্বাস করেন এবং পছন্দ করেন।
সোহা আলী খান এবং কুণাল খেমু

সোশ্যাল মিডিয়ায় এই তারকা জুটি কম এক্টিভ থাকলেও ব্যক্তিগত জীবনে তাঁদের ভালোবাসা বেশ সক্রিয়। ২০০৯ সালে একটি সিনেমার শুটিং-এর মাধ্যমে তাঁদের আলাপ হয়। তারপরই একে অপরের সম্পর্কে জড়ায়। যদিও সোহা আলীর থেকে কুণাল পাঁচ বছরের ছোট।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র