সময় কলকাতা ডেস্কঃবাকি আর ৫ মাস। তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব। ইতিমধ্যেই করোনা কাল কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন। নুতুন জামা কাপড়ের বরাতও পেতে শুরু করেছে নানান বস্ত্র তৈরির কারবারিরা। শারদীয়া পুজোর প্রস্তুতি হিসাবে তৈরি হচ্ছে রাজ্য পরিবহণ দপ্তরও। আর তাই পুজোর মরশুমে নতুন চমক নিয়ে আসছে রাজ আমলের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
কোচবিহার সহ উত্তরের বিভিন্ন জেলায় পঞ্চাশটি ইলেকট্রিক বাস পরিষেবা চালু করতে চলেছে এই সংস্থা। আর এই বিষয় নিয়ে বৃহস্পতিবার কোচবিহারের সাংবাদিক সম্মেলন করেন এন বি এস টি সি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পুজোর মরশুমে এই পরিষেবা চালু করা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি, এই বাস গুলির ব্যাপারে রাজ্য পরিবহণ দফতরকে অনুমোদন পাঠানো হয়েছিল, আর সেই অনুমোদনে সীলমোহর দিয়ে এই বাস পরিষেবা চালু হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও কোন কোন রুটে এই বাস চলবে সে বিষয়েও আলোকপাত করেন পার্থ বাবু। প্রাথমিকভাবে কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত ইলেকট্রিক বাস পরিষেবা চালু করবে এন বি এস টি সি পরবর্তী সময়ে এই বাস পরিষেবার রুট আরো বাড়ানো যায় কিনা সে ব্যাপারেও চিন্তাভাবনা শুরু করা হয়েছে।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল