Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫৪ তম দিন।  আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫০২ -আজকের দিনে পোর্তুগীজ নৌ অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল।
১৭৮৯ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে এদিন।
১৯১৫ – ব্রিটিশ সরকার আজকের দিনে রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
১৯৩৬ – আজকের দিনে অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ হয়।
১৯৮৪ – ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯১ – ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৯ -প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী ছায়া দেবীর জন্মদিন আজ।
১৯২০ – বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’র ভূতপূর্ব সভাপতি অসিতকুমার বন্দ্যোপাধ্যায় এদিন জন্মান।
১৯২৪ -ভারতীয় রাজনীতিক এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী করুণানিধি মুথুবেল -এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস।
১৯০৮ -বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্ত আজকের দিনে প্রয়াত হন।
১৯৬১ -বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক
কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর -এর প্রয়াণ দিবস আজ।

About Post Author