Home » গরমে গলা ভেজাতে খান আনারসের রস

গরমে গলা ভেজাতে খান আনারসের রস

সময় কলকাতা ডেস্ক:  আনারসের স্বাস্থ্য উপকারিতা অনেক। বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে এটি কাজ করে। ভিটামিন সি, ফাইবারে ভরপুর আনারসের থাকে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ’সহ নানা পুষ্টিগুণ। তবে আপনার যদি অ্যালার্জি থাকে আনারসের জুস  না খাওয়াই ভাল।  এ ছাড়াও আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। তাই ডায়াবেটিস রোগীদের এটি না খাওয়াই ভাল।

উপকরণ

১. আনারসের টুকরো ২ কাপ
২. চিনি
৩. বিটলবণ
৪. পুদিনা পাতা
৫. কাঁচা মরিচ
৬. সাদা গোলমরিচ গুঁড়ো
৭. ঠাণ্ডা জল

পদ্ধতি

প্রথমে আনারসের খোসা ফেলে টুকরো করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে আনারসের টুকরোগুলো দিয়ে সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে নিন। ব্লেন্ড করার সময় পরিমাণমতো জল মিশিয়ে দিন। ব্লেন্ড করার পর বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে আনারসের জুস। পরবর্তীতে খাওয়ার জন্য ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন।

About Post Author