সময় কলকাতা ডেস্ক: ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার। আর এর পরই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছরের পাশের হার ৮৬.৬ শতাংশ।
শুক্রবার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আগামী বছরের পরীক্ষাসূচিও জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আগামী বছর পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ ৪ মার্চ। এক ঝলকে দেখে নিন, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি।
২৩ ফেব্রুয়ারি, ২০২৩ – প্রথম ভাষা
২৪ ফেব্রুয়ারি, ২০২৩ – দ্বিতীয় ভাষা
২৫ ফেব্রুয়ারি, ২০২৩ – ভূগোল
২৭ ফেব্রুয়ারি, ২০২৩ – ইতিহাস
২৮ ফেব্রুয়ারি, ২০২৩ – জীবন বিজ্ঞান
২ মার্চ, ২০২৩ – অঙ্ক
৩ মার্চ, ২০২৩ – ভৌতবিজ্ঞান
৪ মার্চ, ২০২৩ – ঐচ্ছিক বিষয়
২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ এবং শেষ হয়েছিল ১৬ তারিখ। তবে আগামী বছর পরীক্ষার সময় খানিকটা এগিয়ে এসেছে। ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে হবে মাধ্যমিক পরীক্ষা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি