Home » শো প্রতি কত পারিশ্রমিক নেন গায়করা? 

শো প্রতি কত পারিশ্রমিক নেন গায়করা? 

সময় কলকাতা ডেস্ক: কেকের মৃত্যু নিয়ে বিগত দু’দিন ধরে উত্তাল তিলোত্তমা। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানের শেষে মৃত্যু হয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র।

একটা সময় জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন কেকে। একটি ইংরেজি ওয়েবসাইটের তথ্য বলছে, মার্কিন ডলারে কেকের সম্পত্তির পরিমাণ প্রায় ১.৫ মিলিয়ন ডলার। জানা যায়, সিনেমায় গান প্রতি ছয় থেকে সাত লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন তিনি। আর লাইভ শো করার জন্য পারিশ্রমিক নিতেন ১০-১৫ লক্ষ টাকা। কেকের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে অনেক অজানা কথা।

প্রসঙ্গত, একটি শো করতে গায়ক উদিত নারায়ন, কৈলাস খের, এবং শান পারিশ্রমিক নেন ২০ থেকে ২২ লক্ষ টাকা। কুমার শানু, আদনান সোয়ামি এদের পারিশ্রমিক প্রায় ১৭ থেকে ২০ লক্ষ টাকা। বলিউডের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং এবং এ আর রহমান একটি শো করতে পারিশ্রমিক বাবদ সব থেকে বেশি টাকা নেন। তাদের টাকার মূল্য প্রায় তিন থেকে চার কোটি টাকা। অন্যদিকে, বলিউডের উঠতি গায়ক -গায়িকা অমিত সানা এবং নেহা চৌহানরা একটি শো করতে নেন দেড় থেকে দুই লক্ষ টাকা।

আর কলকাতায় এই শো করতে এসে কেকে মানুষের মন জয় করলেন বটে কিন্তু চিরকালের মতো বিদায় নিলেন পৃথিবী থেকে!

 

About Post Author