Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৪ জুন, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫৫তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৩০ -আজকের দিনে ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
১৯৫৫ – ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয় এদিন।
১৯৭০ – প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা আজকের দিনে স্বাধীনতা লাভ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮২৯ – ভারতের বেসামরিক কর্মকর্তা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৬ – ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী,সঙ্গীত পরিচালক ও অভিনেতা এস.পি. বালসুব্রহ্মণ্যম -এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩২-শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৩ – ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভা সদস্য সতীশচন্দ্র সামন্ত-এর প্রয়াণ দিবস আজ।
২০২০ -বলিউডের কিংবদন্তি পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী এদিন প্রয়াত হন।

About Post Author