সময় কলকাতা ডেস্কঃ তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী দোলন রায়। একটি বেসরকারী চ্যানেলের নতুন ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন দোলন। বৃহস্পতিবার সেই ধারাবাহিকের শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। এরপরই সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে ভর্তি করানো হয় হাসপাতালে। তবে এখন তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে।
শুক্রবার হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই অসুস্থতার কথা নিজেই জানান অভিনেত্রী।

তিনি জানান যে,’শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি সবার শুভ কামনায় খুব তাড়াতাড়ি কাজে ফিরব’। পাশাপাশি কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে তাঁর অফিশিয়াল ফেসবুক প্রোফাইল থেকে। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাকে বেডে শুয়ে আছেন অভিনেত্রী।
সম্প্রতি ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের শুটিং করছেন তিনি। রিয়েল লাইফ স্টোরি থেকেই তৈরি এই ধারবাহিকের চিত্রনাট্য। রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটের অটোচালক তন্দ্রা সাঁধুখার জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক। এই সিরিয়ালেরই শুটিং থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দোলন রায়।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে