Home » জামাইকে খাওয়ান স্পেশাল এই ইতালিয়ান ডেজার্ট

জামাইকে খাওয়ান স্পেশাল এই ইতালিয়ান ডেজার্ট

সময় কলকাতা ডেস্ক: জামাইকে স্পেশাল কি খাওয়াবেন ভেবে পাচ্ছেন না! এমনিতেই ভীষণ গরম, তার ওপর আবার জামাইষষ্ঠীর খাওয়া দাওয়া। তাই জামাইয়ের শরীর ঠাণ্ডা রাখতে দিতে পারেন এই ইতালিয়ান ডেজার্ট,আমের পান্না কোটা।

উপকরণ

আমের রস
জেলাটিন পাউডার
ব্লেন্ড করা আমের পাল্প
দুধ
চিনির গুঁড়ো
ভ্যানিলা এসেন্স
লবণ
ক্রিম

পদ্ধতি

আমের রস এবং জেলাটিন ভাল করে মিশিয়ে ১ মিনিট মাইক্রোওভেনে গরম করে নিন। এরপর চামচ দিয়ে আমের পিউরির সাথে জেলাটিন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি গ্লাসে পর্যাপ্ত পরিমাণে ঢেলে নিন। এরপর এটি ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা।

একটি প্যানে দুধ এবং জেলাটিন ভালো করে ফুটিয়ে নিন। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি এবং লবণ দিন। নামানোর আগে ভ্যানিলা এসেন্স দিন। ক্রিমের সাথে দুধের মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিতে হবে।এরপর ফ্রিজ থেকে আমের গ্লাসগুলো বের করে এতে ক্রিমের মিশ্রণটি ঢেলে ফ্রিজে ঘণ্টা তিনেক রেখে দিন। মজাদার আমের পান্না কোটা দিয়ে মন ভরান সকলের।

About Post Author