Home » বাংলাদেশের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ

বাংলাদেশের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ

সময় কলকাতা ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীতাকুণ্ড শহরের একটি কনটেইনার স্টোরেজে আচমকা বিস্ফোরণ। এই বিস্ফোরণে অন্তত নিহত ১৯ জন এবং প্রায় ১০০ জনের আহত হয়েছে বলে খবর। জানা গেছে, আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের শরীরের ৬০% থেকে ৯০% পুড়ে গেছে, আহতদের চিকিৎসা চলছে। ডিপোতে প্রায় ৬০০ জন কর্মী কাজ করছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের খবর ডিপোর কিছু পাত্রে রাসায়নিক পদার্থ মজুত ছিল, সেই রাসায়নিক দ্রব্য এই আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও আগুন লাগার কারণ এখনও অজানা।এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। সকাল থেকে একাধিক দমকলের গাড়ি এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

বিস্ফোরণের জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানালা উড়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৪ কিমি দূরের এলাকা থেকে তা অনুভূত হয়েছে বলে খবর। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম থেকে শহরটি মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত । আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও দমকল কর্মী ও পুলিশ রয়েছে বলে বাংলাদেশ পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, বাংলাদেশে অগ্নিকাণ্ড সাধারণ ঘটনা। গত বছর, দেশের দক্ষিণে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৩৯ জন নিহত হয়। এবং একই বছরের শুরুতে, রাজধানী ঢাকার অদূরে রূপগঞ্জে একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৫২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে চট্টগ্রামের পতেঙ্গায় আরেকটি কনটেইনার স্টোরেজ ডিপোতে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে তিনজন শ্রমিকও নিহত হয়েছিল।

 

About Post Author