সময় কলকাতা ডেস্ক: বেশ কয়েক মাস নিম্নমুখী ছিল করোনা গ্রাফ কিন্তু আবারও চিন্তা বাড়িয়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমনের সংখ্যা। কবে দেশ থেকে যাবে মহামারী সেই চিন্তায় রয়েছেন স্বাস্থ্য মহল। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান রীতিমতো চমকে ওঠার মত।
শেষ পাওয়া তথ্য বলছে, গত একদিনে দেশে করোনা ভাইরাস থাবা বসিয়েছে ৪২৭০ জনের শরীরে। শনিবারের থেকে বেশ অনেকটাই বেড়েছে এই সংখ্যা। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। চিন্তা বাড়াচ্ছে সুস্থতার হার। সুস্থতার হার নিম্নমুখী, বাড়ছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৪ হাজার ৫২ জন। গতকালের তুলনায় যা অনেকটাই বেশি। গত একদিনে করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ২৬১৯ জন।
এই মুহূর্তে ৫ রাজ্যকে নিয়ে চিন্তায় রয়েছে কেন্দ্র। তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্র এই ৫ রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে সরকার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর