সময় কলকাতা ডেস্ক: বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেনার ডিপোতে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। 20 ঘন্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি সম্পূর্ণভাবে হাতের বাইরে চলে গিয়েছে বলে খবর। জানা গিয়েছে কমপক্ষে 49 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহত দেড়শো জনেরও বেশি মানুষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আগুন নেভাতে গিয়ে একাধিক মানুষ ছাড়াও পুলিশ এবং দমকলের কর্মীরাও জখম হয়েছেন। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, সম্পূর্ণ ডিপো বশীভূত হয়ে যাওয়ার পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বাড়ি ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র মারফত জানা গেছে, বর্তমানে ঘটনাস্থলে রয়েছে দমকলের বিশাল বাহিনী। 19 টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে চলেছে। পরবর্তীকালে আরও 6 টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাত লাগায়।


More Stories
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক
বাংলাদেশে কট্টর পাক বিরোধী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জয় কী ইঙ্গিত দিচ্ছে?
বাংলাদেশ : বিএনপি জিতলে ভারতের কী সুবিধা হবে?