Home » সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন ‘ফিশ কচুরি’

সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন ‘ফিশ কচুরি’

সময় কলকাতা ডেস্কঃ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই মনটা যেন খাই খাই করে। আলুর চপ, সিঙাড়া আর ফুলুড়ি তো অনেক হল। সন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে এবার বাড়িতেই চটপট তৈরি করে নিতে পারেন ‘মাছের কচুরি’। আপনার জন্য রইল খুব সহজ একটি রন্ধন পদ্ধতি।

বানানোর সরঞ্জামঃ

ময়দা-দু’কাপ
ঘি-দু’টেবিল চামচ
তেল-দু’কাপ
ভেটকি মাছের ফিলে- ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচি-আধ কাপ
আদা-এক টুকরো
রসুন-দু’কোয়া
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো-এক চা চামচ
পাঁচ ফো়ড়ন-এক চা চামচ
জিরে গুঁড়ো-এক চা চামচ
শাহী গরমমশলা গুঁড়ো-এক চা চামচ
কাঁচা লঙ্কা কুচি-৪টি
পাতিলেবু রস-দু’ চা চামচ
ধনে পাতা-আধ কাপ
নুন-স্বাদ মতো
চিনি-এক চা চামচম

প্রণালীঃ
প্রথমে পর্যাপ্ত পরিমাণে ঘি আর গরম জল দিয়ে নরম করে ময়দা মেখে আলাদা করে রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে পাঁচ ফোড়ন, পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। তার মধ্যে অল্প হলদু গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে ভেটকির ফিলেগুলি দিয়ে দিন। এবার তেল ছাড়তে শুরু করলে শাহী গরমমশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নুন ও চিনি দিয়ে দিন। চার মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে ধনেপাতা কুচি ও পাতিলেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। এ বার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। লেচির ভিতরে মাছের পুর ভরে আলতো করে কচুরির আকারে বেলে নিন। কড়াইয়ে তেল গরম করে ডোবা তেলে পুর ভরা কচুরিগুলি ভেজে গরম গরম পরিবেশন করুন।

About Post Author