সময় কলকাতা ডেস্কঃ প্রয়াত উত্তর চব্বিশ পরগনার বিশিষ্ট সাংবাদিক অলোক মিত্র। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বারাসাতের পাইওনিয়ার পার্কের বাসভবনে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
উত্তর ২৪ পরগনায় এক ডাকে সবাই চিনতেন এই প্রবীণ সাংবাদিককে। সব ধরনের সংবাদ লেখায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তিনি মৃত্যুর শেষদিন পর্যন্ত গাঙ্গেয় বার্তা সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন সময় সাংগঠনিকভাবে জেলার বিভিন্ন সাংবাদিকতার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
সুভদ্র, অমায়িক ব্যবহারের জন্য তিনি সবার কাছেই ছিলেন জনপ্রিয়। তাঁর মৃত্যুতে সাংবাদিকমহলে নেমে এসেছে শোকের ছায়া।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল