Home » বোমা বাঁধতে গিয়ে আহত ১,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম

বোমা বাঁধতে গিয়ে আহত ১,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম

সময় কলকাতা ডেস্ক : মুখ্যমন্ত্রী  বগটুই কাণ্ডের পরে রাজ্যে যত বেআইনি বোমা, বন্দুক আছে দ্রুত বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন। তা যে সম্পন্ন হয় নি তা যেমন প্রমাণিত হচ্ছে, তেমনই প্রমাণিত হচ্ছে বেআইনি বোমা, বন্দুক তৈরীতে বেশ কিছুদিন ধরেই রাজ্যে গড়ে উঠেছে কুটির শিল্প। বোমা বানাতে বা আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামে কেউ আহত হলে পুলিশি তল্লাশিতে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। হদিশ মিলছে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার। মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কার্যকর হয় নি তার প্রমাণ মিলছে বোমা আর আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার পর্দাফাঁস হতেই। যেমনটা হল দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফে ।

ঘরে বসে বোমা তৈরি করতে গিয়ে বোমার আঘাতে গুরুতর আহত হল এক যুবক। আর এরই রেশ ধরে বাড়ির মধ্যে থেকে উদ্ধার দুটি একনলা বন্দুক এবং বোমা ও বন্দুক তৈরির সরঞ্জাম। ঘটনার তদন্তে নেমে এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ।

সূত্রের খবর রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি মাখালতলা এলাকার দিঘীর পাড় গ্রামে একটি বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত  হয় এক যুবক। আর এই খবর পেয়ে ঘটনার তদন্তে নামে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ । যে বাড়িতে বোমা ফেটে আহত হয় ওই যুবক। সেই বাড়ি তল্লাশি করে উদ্ধার হয় প্রায় ডজন খানেক বোমা।ওই বাড়ির মধ্যে আরও বোমা থাকতে পারে বলে অনুমান পুলিশের। এর পাশাপাশি ওই বাড়ি তল্লাশি করে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় দুটি একনলা বন্দুক এবং বোমা ও বন্দুক তৈরি সরঞ্জাম।এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ফাঁড়ির পুলিশ। যার মধ্যে এক মহিলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।।

About Post Author