Home » “এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে”

“এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে”

“এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে
                                                                           জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে
                                                                           তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন
                                                                           আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন
                                                                           শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে…” কবির সুমন।

 

সময় কলকাতা ডেস্কঃ কবির সুমন চিরকালই স্পষ্ট বক্তা। অন্যায়ের বিরুদ্ধে সোজা সাপ্টা প্রতিবাদ করার অভ্যেস চিরকালের। আবার কখনও বা পাশে দাঁড়িয়েছেন সমাজের শোষিত মানুষের পাশে। এবং সবচেয়ে বড় অস্ত্র তার কলম আর কন্ঠ। তাই দিয়েই তিনি তার প্রতিবাদের ভাষা দুঃখকে ভোলাবার সুর খুঁজে পেয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গানের মধ্য দিয়েই প্রয়াত সংগীত শিল্পী কেকে-কে শ্রদ্ধা জানালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার সঙ্গীত শিল্পী কবীর সুমন।

৩১ মে সন্ধ্যে ৬ টা ৪৫ মিনিট নজরুল মঞ্চে তিলধারনের জায়গা নেই। দর্শকাসন কানায় কানায় পরিপূর্ণ। এমনকি হলে বসার কোন জায়গা নেই। হলের বাইরেও লোকের ভীড়। হলের মধ্যে ২৭০০ দর্শকের ধরার কথা কিন্তু ঢুকে পড়েছে ৭০০০ লোক। আর যার জন্যে মানুষের এত উন্মাদনা তিনি মঞ্চে একের পর এক গান গেয়েই চলেছেন নিজের শরীরের অজানা কষ্ট নিয়েই। তিনি হলেন দি ওয়ান এন্ড ওনলি কেকে।তিনি জানতেও  যে, পারেননি যে মৃত্যু দূত ঘাপটি মেরে তাঁর পাশেই দাঁড়িয়ে আছে।

তারপরেরটা বোধ হয় বলা ভাল স্টেজে শুরু, স্টেজেই শেষ। ওইদিনই যে জীবনের শেষ কনসার্ট হয়ে থাকবে, তা কেকে নিজেও জানতেন না। আর ঘটনাচক্রে কেকের নজরুল মঞ্চের অনুষ্ঠানের আগেই সংগীত শিল্পী রূপঙ্কর বাগচীর ফেসবুক লাইভে বলা কিছু কথা নিয়ে বিতর্কও তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই জনরোষের মুখে পড়েছিলেন রূপঙ্কর। শিল্পীর পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছিলেন কবীর সুমন।

কে কে-র মৃত্যুর পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের মনে কথা লিখেছিলেন কবীর সুমন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শেয়ার করে নিলেন নিজের মনখারাপ। কেকে-কে শ্রদ্ধা জানাতে নিজের লেখা একটি গান আবার নতুন করে লিখলেন তিনি। ভাষা বদলে সেখানে লিখলেন কে কে-র স্মৃতি। প্রেমের সেই গানের সুরে, কথায় জায়গা পেল কেবল অভিমান। রাত গড়াতে সোশ্যাল মিডিয়ায় সেই গানের ভিডিও শেয়ার করে নিলেন কবীর সুমন। গানটি লেখার ভূমিকায় কবীর জানিয়েছেন, কেকের মৃত্যু এবং তারপর সেই সংক্রান্ত নানা বিতর্কের আবহে একটু শান্তি খুঁজতেই এ গান লেখা। এ গান প্রথমে তিনিই গাইবেন, তারপর সুর অবিকৃত রেখে যে কেউ গাইতে পারেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন সুমন।

 

About Post Author