সময় কলকাতা ডেস্কঃ দুদিনের বাংলা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এর মাঝেই বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শাসকদলকে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই কেন্দ্রীয় নেতৃত্বের মুখ বন্ধের চিঠি নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান, মঙ্গলবার কথা হয়েছে। দুদিন সফরে জেপি নাড্ডার সঙ্গেই থাকবেন তিনি। পাশাপাশি, ভবানীপুর জোড়া খুনকাণ্ড নিয়ে রাজ্যের প্রশাসনকে তোপ দাগেন তিনি।

এদিন, সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যু নিয়েও ফের একবার রাজ্যকে আক্রমণ শানান বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি বলেন, ‘চুড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে। এই ড্রামা। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এটা বন্ধ হওয়া উচিৎ।’
পাশাপাশি, রোদ্দুর রায় প্রসঙ্গেও শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘তৃণমূলের লোকেরা যে রকম কটু কথা ব্যবহার করে, এটা ওদেরই কালচার। বাম জমানায় এরকম কটু কথা হলে বুদ্ধিজীবীরা প্রতিবাদ করত। এখন বুদ্ধিজীবীদের মেরুদণ্ড নেই। রোদ্দুর রায়ের ভিডিও দেখে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে মানুষ লজ্জা পাবেন।’

অন্যদিকে, আলিপুরদুয়ারের সভায় ১১ বছরের এক কিশোরী অসুস্থ হয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মমতা খুব লাইভ ছবি তুললেন। জল খাওয়ালেন। ১১ বছরের কিশোরী পলিটিক্যাল মিটিংয়ে এলো কেন? তার মানে ছাত্র ছাত্রীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। সবুজ সাথী সাইকেল পেয়েছে বলে তাকেও আসতে হবে? মরুক বাঁচুক সবাইকে আসতে হবে? মা পরিবার বাচ্চা, সবাইকে আসতে হচ্ছে। কারণ সবুজ সাথী বা লক্ষীর ভাণ্ডার পেয়েছে। জল খাইয়ে সিমপ্যাথি তৈরি করছেন। এটা নাটকবাজি।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি