Home » নতুন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

নতুন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর এবং পরপর সভা. রাজনৈতিক মহল মনে করছে, উত্তরবঙ্গ পুনরুদ্ধার করার জন্যই মুখ্যমন্ত্রীর এই সভা। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে, উত্তরবঙ্গের মানুষের মন জয় করার চেষ্টা করছেন তিনি। এদিন, মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী গণবিবাহের দম্পতিদের, আগামী দিনের শুভেচ্ছা জানান। 510 জন আদিবাসী যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হয় এবং ধামসার তালে তালে মুখ্যমন্ত্রী নাচেন তাঁদের সঙ্গে।

মঞ্চ থেকে তিনি 37 টি প্রকল্পের উদ্বোধন করেন। এবং 28 টি প্রকল্পের শিলান্যাস করেন। আদিবাসী পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয় জমির দলিল। পাশাপাশি তিনি মহিলাদের মধু চাষের ওপর গুরুত্ব দিতে বলেন। সেক্ষেত্রে বছরে 10 হাজার কেজি মধু উৎপাদন হবে বলেও জানান তিনি।

মঞ্চ থেকে এদিন তিনি বিজেপি সরকারকে একহাত নেন। অভিযোগ করেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, পাশাপাশি পেট্রোপণ্য এবং গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সোচ্চার হন তিনি । আরো দাবি করেন নির্বাচন এলেই বিভিন্ন রাজ্য ভাগের কথা বিজেপির মুখে শোনা যায়, নির্বাচন চলে গেলেই আবার মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হয় সাধারণ মানুষকে।

রাজনৈতিক মহলের ধারণা যেভাবে উত্তরবঙ্গে বিজেপি তাদের জমি শক্ত করেছে ,তাতে তৃণমূল যতই উন্নয়নের কথা বলুন, 2024 এর লোকসভা নির্বাচন তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

About Post Author