Home » ফের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনা

ফের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনা

সময় কলকাতা ডেস্ক: দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা লাগাতার ভাবে করে বেড়ে চলেছে। ৩ রাজ্যকে নিয়ে চিন্তায় কেন্দ্র। সবথেকে ভয়াবহ পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে। সেখানে ফের বিধি নিষেধ চালু করার কথা ভাবছে সরকার।

শুক্রবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ হাজার ২৬৭ জন। দৈনিক পজিটিভিটি রেট ২.২৬ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৪৭ জনের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯২ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হারও কমেছে। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৭৬ লক্ষের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন।

About Post Author