Home » হিটারে পুড়ে মৃত সদ্যোজাত, কাঠগড়ায় নার্সিংহোম

হিটারে পুড়ে মৃত সদ্যোজাত, কাঠগড়ায় নার্সিংহোম

সানি রায়, জলপাইগুড়ি, সময় কলকাতাঃ  সুস্থ সবল বাচ্চা কিন্তু হঠাৎ করেই জানানো হল মৃত! এইরকমই ঘটনায় হতবাক মৃত শিশুর পরিবার। আর তাই কি কারণে হারাতে হল তাদের সদ্যজাতকে জানতে পুলিশের দ্বারস্থ হয়েছে মৃত শিশুর পরিবার।

আর এই নিয়েই শুরু হয়েছে চাপান উতোর। হিটারে পুড়ে শিশু মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ গত বুধবার ময়নাগুড়ি চুড়া ভান্ডারের বাসিন্দা সুজিত মন্ডল তার গর্ভবতী স্ত্রীকে জলপাইগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করেন। ওই দিনই  তাদের পুত্র সন্তানের জন্ম হয়। অভিযোগ জন্মের পরই বেবি কটে রাখা হয় শিশুটিকে সেখানে তাকে আর্টিফিসিয়ালি গরম রাখার জন্য রুম হিটারে রাখা ছিল। আর সেখানেই ওই হিটারে পুড়ে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এরপরই মৃত শিশুর পরিবার পুলিশের দ্বারস্থ হয়।ঘটনার তদন্ত চেয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  যাতে পরবর্তীকালে আর কোন শিশু এইভাবে মারা না যায়।

এদিকে এই ঘটনায় নার্সিংহোমের ম্যানেজার দেবপ্রিয়া দত্ত জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন অপেক্ষা পোস্টমর্টেম রিপোর্টের। কি কারণে হারাতে হল এই ছোট্ট শিশুকে ?

 

About Post Author