সময় কলকাতা ডেস্কঃ পার্ক সার্কাস কাণ্ডে মৃত রিমা সিংহের মাকে শনিবার দুপুরে ফোন করে কথা বললেন মুখ্যমন্ত্রী। শনিবার রিমার বাড়িতে যান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তাঁর সামনেই মীরাদেবীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী । মৃত রিমার ভাইকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে এবং রিমার বাবার জন্য একটি দোকান করে দেওয়ার বন্দোবস্ত করবেন বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রিমার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার পার্ক সার্কাসে গুলি চলার ঘটনায় প্রাণ হারান হাওড়ার দাশনগরের বাসিন্দা রিমা সিং। কয়েকদিন পরেই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। মেয়ে যে আর নেই, তা এখনও যেন বিশ্বাস হচ্ছে না রিমার মায়ের। এহেন পরিস্থিতিতে রিমার পরিবারটির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে অ্যাপ বাইকে থাকা রিমার দিকে গুলি ছুঁড়ে আত্মঘাতী হন কলকাতা পুলিশের কর্মী চোডুপ লেপচা। গুলিতে নিহত হন তরুণী রিমা সিং। তিনি হাওড়ার দাশনগরের বাসিন্দা ছিলেন। পার্ক সার্কাসে কাজে যাওয়ার সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

শনিবার রিমার মাকে ফোন করে মুখ্যমন্ত্রী বলেন, যা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। এরপরই তিনি ঘোষণা করেন, রিমার ভাইকে হোম গার্ড পদে চাকরি দেওয়া হবে। পাশাপাশি এদিনই রিমা সিংয়ের বাড়িতে যান কলকাতা পুলিশের দুই আধিকারিক। তাঁরা ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন মৃত রিমার পরিবারের হাতে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা