সময় কলকাতা ডেস্ক : খাওয়ার পর আমরা এমন অনেক কাজ করি যা আমাদের শরীরের ক্ষতি করতে পারে। যেমন
ভরা পেটে ফল :

অনেকেই মনে করেন ভরা পেটে ফল খাওয়া বুঝি বেশ স্বাস্থ্যকর। কিন্তু এটা একদমই ঠিক নয়। ফল আমাদের ইনটেসটাইনকে পরিষ্কার করে। কিন্তু খাওয়া দাওয়ার পর ফল খেলে হজমের সমস্যা গুরুতর আকার নিতে পারে। খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর ফল খান।
খাওয়ার পর এককাপ চা :

এই অভ্যেস থাকলে তা বাদ দিন। লাঞ্চ বা ডিনারের ঠিক পরেই চা বা কফি খাওয়া ঠিক নয়। এতে গ্যাস, বদহজম, কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। মাঝেমধ্যে গ্যাসের সমস্যা বেড়ে গেলে হতে পারে হার্ট অ্যাটাকও।
খাওয়ার পর সিগারেট :

সিগারেটের প্যাকেটেই লেখা থাকে এটি স্বাস্থ্যের পক্ষে খারাপ। তবু দেশে ধূমপায়ীর সংখ্যা অসংখ্য। আর লাঞ্চ বা ডিনার সেরেই ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে হজম ক্ষমতা একেবারে কমে যায়।
খাওয়ার পর স্নান :

সময়ের অভাবে অনেকে খেয়ে উঠেই স্নানের জন্য ছোটেন। দিন হোক বা রাতে, স্নান করে তারপর খান। খাবার খাওয়ার পর শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এদিকে স্নানের পর রক্ত সঞ্চালন কমে। তাই খাওয়ার পরপরই কখনোই স্নান করতে যাবেন না।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু