Home » শুভেন্দু অধিকারীকে আটকাল পুলিশ

শুভেন্দু অধিকারীকে আটকাল পুলিশ

সময় কলকাতা ডেস্কঃ হাওড়া যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকাল পুলিশ। রাধারাণি মোড়ে আটকানো হয় তাঁর গাড়ি। পুলিশের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। রবিবার বাড়ি থেকে বেরিয়ে ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। তারপরেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু, মাঝপথে রাধারাণি মোড়ে বিরোধী দলনেতার কনভয় আটকায় পুলিশ। গাড়িতে বসেই শেষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, একটি সংবেদনশীল বিষয়কে ঘিরে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। গোটা দেশের পাশাপাশি বিক্ষোভের আঁচে উত্তপ্ত হয়েছে বাংলাও। গত দুদিনব্যাপী বিক্ষোভের জেরে উত্তপ্ত হাওড়া। সংঘর্ষ আটকাতে হাওড়া জেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। শনিবারই বেশ কিছুক্ষণ নিউটাউনে গৃহবন্দি থাকার পর, হাওড়া যাওয়ার পথে গ্রেফতার হন সুকান্ত মজুমদার। যদিও, বেশ কিছুক্ষণ পরেই মুক্ত করা হয় তাঁকে। এদিকে, রবিবার হাওড়ায় যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, এদিন সকালেই কাঁথি পুলিশের পক্ষ থেকে হাওড়া যেতে নিষেধ করা হয়। তবে, পুলিশি নোটিস অমান্য করেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তারপরেই রাস্তায় পুলিশি বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী।

About Post Author