Home » পয়লা জুলাই থেকে প্লাস্টিক ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা

পয়লা জুলাই থেকে প্লাস্টিক ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা

সময় কলকাতা ডেস্কঃ  পয়লা জুলাই থেকে রাজ্যজুড়ে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে সমস্ত পৌর সংস্থা সহ মিউনিসিপ্যালিটি এলাকায় এই প্লাস্টিক বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিধান সভায় জানালেন পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

এদিন  বিধান সভায় তিনি জানান যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে তার ফলে পয়লা জুলাই থেকে ৭৫ মাইক্রনের কম উৎপাদিত প্লাস্টিকের উপরে নিষেধাজ্ঞা  আরোপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে আগামী ১ জুলাই থেকে রাজ্যের সমস্ত জায়গায় এই নির্দেশিকা বলবৎ করা হবে। শুধু তাই নয় যদি কোনো ব্যাক্তি এই ৭৫ মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহার করলে যারা বিক্রেতা এবং ক্রেতা দুজনকেই জরিমানা ধার্য করবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলে জানান তিনি।

এইভাবে কলকাতা পৌর সংস্থার ১৪৪ টি ওয়ার্ডে প্লাস্টিক বর্জনের অভিযান আগেই শুরু করা হয়েছে বলে জানালেন মেয়র পারিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার। তিনি জানান যে আগামী ১  জুলাই থেকে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকেও ৭৫ মাইক্রনের নিচু প্লাস্টিক ব্যবহার করা যাবে না। যারা এই প্লাস্টিক ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। যারা এই প্লাস্টিক বিক্রি করবেন তাদের কে ৫০০ টাকা জরিমানা এবং যারা গ্রাহক তাদের কে ৫০ টাকা জরিমানা করা হবে।

তবে মেয়র পারিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দারের অভিমত যে, শুধুমাত্র জরিমানা করে এই প্লাস্টিক বর্জন করা যাবে না তার জন্য মানুষকে আরো সচেতন করতে হবে। তাই কলকাতা পৌরসভার পক্ষ থেকে একই সাথে সাধারণ মানুষের কাছে প্লাস্টিক বর্জনের আহ্বান  করা হবে। ইতিমধ্যে কলকাতা পৌর সংস্থার সঙ্গে জেলার বেশ কয়েকটি পৌর নিগম ৭৫ মাইক্রনের নিচে  প্লাস্টিকের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

About Post Author