Home » তিনি বিদেশ গেলে তাঁর মল মূত্র বাক্স বন্দি করে আনা হয় দেশে

তিনি বিদেশ গেলে তাঁর মল মূত্র বাক্স বন্দি করে আনা হয় দেশে

সময় কলকাতা ডেস্কঃ অমরত্বের স্বাদ পেতে কেনা চায়! আধুনিক বিশ্বে সেই নিয়ে চলছে প্রচুর গবেষণাও। যদিও এখনও তাঁর কোন সুফল পাওয়া যায়নি। হাবে ভাবে অনেক বড় শক্তিশালী রাষ্ট্রনায়করা চান তারা অমরত্বের ভাব মুর্তি বজায় রাখতে। তারা ভেবেই নিয়েছেন ‘লার্জার দ্যান লাইফ’। যেমনটা ভাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নিজেই নাকি এমনই বার্তা দিতে চান।ভদ্রলোক তাঁর হাবে ভাবে  বুঝিয়ে দিতে চান অদূর ভবিষ্যতে রাশিয়ার এই সর্বোচ্চ  ক্ষমতা কোন ভাবেই হস্তান্তর হবে না। তিনিই দেশের নিরঙ্কুশ শাসক থেকে যাবেন। আর সেই ভাবমুর্তিকে বয়ে নিয়ে যেতে  নানা পদক্ষেপও করেছেন পুতিন। তাঁর একটা উদাহরন দেওয়া যাক, তিনি  বিদেশ সফরে গেলে তাঁর বর্জ্য অর্থাৎ মলমূত্র অতি যত্নে  সংগ্রহ করে  রাখা হয়। এমনটাই দাবি করেছে ফরাসি নিউজ ম্যাগাজিন ‘প্য়ারিস ম্যাচে’। তাদের এই দাবিকে সমর্থনও করেছে বহু বিদেশি সংবাদমাধ্যম।

কিন্তু প্রশ্ন হচ্ছে কেন রুশ প্রেসিডেন্টের মলমূত্র অতি যত্নে  সংগ্রহ করে  রাখা হয়? তাঁর আসল কারন বলতে গিয়ে ডিআইএ’র প্রাক্তন গোয়েন্দা অফিসার রেবেকা কফলার বলেছেন,  “আসলে পুতিনের ভয়, বিদেশি গোয়েন্দারা সব সময় চেষ্টা করে কী   করে পুতিনের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও তথ্য জোগাড় করা যায়। কিন্তু পুতিন তা চান না।তিনি তাঁর ইমেজ এমন ভাবে তৈরি করতে চান যে যার থেকে মনে হয় যে পুতিন অদূর ভবিষ্য়তেও রাশিয়ার শাসকই থাকবেন।” এছাড়াও আরও একটা কারন  মনে করা হচ্ছে, যে কেউ যেন তাঁর বর্জ্য থেকে ডিএনএ সংগ্রহ করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই এমন করা হয়।পুতিন ক্ষমতাসীন হওয়ার পর থেকেই এই পদ্ধতি অবলম্বন করে আসছেন। ওই বিদেশি সংবাদ মাধ্যম গুলির দাবি পুতিন বিদেশে গেলেই তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা পুতিনের মল মূত্র সংগ্রহ করে একটি বিশেষ প্যাকেটে রেখে সুটকেসে তা ভরে ফেরত আনা হয় মস্কোয়।

এই পরিস্থিতিতে উল্লেখ্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলে কালীনই বারবার ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব শোনা গিয়েছে। তিনি নাকি ক্যান্সারে  আক্রান্ত। খুব বেশি হলে তিন বছর তাঁর আয়ু। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রুশ প্রেসিডেন্টের দৃষ্টিশক্তিও নাকি ক্রমে দুর্বল হয়ে আসছে।  দ্রুত লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন  পুতিন। তাঁর অনুপস্থিতিতে দেশের রাশ থাকবে রুশ নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পেত্রোশেভের হাতে।

যদিও এই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, “পুতিনের কোনও শারীরিক সমস্যা নেই। আগামী অক্টোবরে ৭০ বছরে পা দেবেন তিনি। আর  রোজই তো জনসমক্ষে আসেন মহামান্য পুতিন। আপনারা তাঁকে খুব শীঘ্রই টিভিতে দেখতে পাবেন। তাঁর ভাষণও শুনতে পাবেন।”

 

 

 

About Post Author